১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৩৫

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশ্বের বিস্ময় -শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩

  • শেয়ার করুন

পিআইডি : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশ্বের বিস্ময়। দেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা থাকা প্রয়োজন।

তিনি আজ (শুক্রবার) বিকালে খুলনার বৈকালি জানাজা চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশের বিরুদ্ধে নানাভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু ও খুলনা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমডি মাফুজুর রহমান লিটন। এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম খশরুল আলম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন