১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:১৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বটিয়াঘাটার সুরখালি এলাকায় পানি, স্যালাইন ও পাখা বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

বটিয়াঘাটা প্রতিনিধি :

প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ্য জনজীবনে বিপর্যস্ত সাধারণ মানুষের মাঝে খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম ফরিদ রানা’র উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন এবং হাতপাখা বিতরণ করা হয়। ইউপি পরিষদ চত্ত্বরে রবিবার দুপুরে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুভ উদ্বোধন করেন বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসকে জাকির হোসেন লিটু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আবুল কালাম হালদার, রমেন্দ্রনাথ রায়, রুনা বেগম, হাফিজা বেগম, জেলা সৈনিক লীগের নেতা গাজী আহম্মদ আলী, এসএম সৌরভ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোড়ল, মোঃ রফিকুল ইসলাম, মফেজ গাজী, এসএম ইউনুস আলী, ইউপি সচিব নাসির উদ্দীন, হিসাব সহকারী বাপ্পি ঘোষ। সহযোগিতায় ছিলেন তথ্য সেবা কেন্দ্রের উদ্যাক্তা আবুজাফর গিফফারী, দফাদার আবু জাফর, কারিমুল ইসলাম, আশীষ কুমার রায়, আব্দুর রশিদ, পিয়া বেগম, জাকারিয়া শেখ, মনিরুল ইসলাম, উজ্জ্বল রায় প্রমূখ।
এব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা এসএম ফরিদ রানা বলেন, মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়েছি, সাধ্য অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত জণগণের পাশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন