২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:১৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯ টি অ্যাম্বুলেন্স উপহারের প্রথম চালানটি বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে

প্রকাশিত: মার্চ ২২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯ টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি রোববার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলি এসে পৌঁছাবে। তবে ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদী।

উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রোববার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যাক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে।তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্স গুলি বেনাপোলে এসে পৌঁছালে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন