১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৩৬

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: আগস্ট ৩, ২০২০

  • শেয়ার করুন

জাতির পিতার প্রতি শ্রদ্ধা, বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ দশকের প্রতিষ্ঠার এই দিনকে উদযাপন করতে মেলার খুলনা মহানগর ও জেলা শাখা এবং অন্তর্ভুক্ত সকল থানা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন এবং ইউনিট শাখা উপরোক্ত কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল ৯টায় খুলনা আযম খান কমার্স কলেজে বৃক্ষ রোপণ করে কর্মসুচির শুভ সুচনা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এ সময় উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুল, মেলার জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, দৌলতপুর শাখার উপদেষ্টা শাহিন জামান পন, মহানগর সভাপতি কবির আহমেদ, সিনিয়র সহ সভাপতি হাসান ফেরদৌস পিপলু, যুগ্ম সম্পাদক নূর হাসান জনি, সহ সভাপতি ডাঃ সায়েম মিয়া, শিল্পী অশোক রায়, মনিরুজ্জামান মনি, প্রকৌশলী আল মামুন চৌধূরী, রুপসা শাখার সভাপতি আল মোমিন লিটন, মাধব কৃষ্ণ মন্ডল, মহনগর ছাত্রলীগ নেতা এস এম রাজু হোসেন, জোয়েব সিদ্দিকি, মেলার সম্পাদক মন্ডলীর সদস্য রাকিবুল ইসলাম, শেখ আশিকুল ইসলাম, এস এম মিলন, গৌতম রায় দিপু, চায়না রায় অনু, মুন্সি মোঃ মিলন, মেহেদী হাসান সুমন, মুরাদ পাটোয়ারি, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, আবুল বাশার, সাজিদুর রহমান, আফরোজা হোসেন, সুমন প্রমুখ। এর আগে কমার্স কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পরে খুলনা প্রেস ক্লাবের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন