১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:১৮

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

ফুলতলায় মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ফুলতলা উপজেলার বিভিন্ন মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চারাবটতলা খালসহ সরকারি ৮ টি জলাশয়ে ও পুুকুরে মাছের পোনা অবম্ক্তু করা হয়। এ সময় ২৬৭ কেজি রুই কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ আব্দুলহক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, মেরিন ফিসারিজ কচি খানম, শহিদুল্লাহ প্রিন্স, রবীন বসু, মাহাবুব হোসেন, কবির ফারাজি প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন