৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:২৬

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

ফকিরহাটে মুজিব নগর দিবস পালিত

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, পুলিশ পরিদর্শক (ওসি) মো. আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট ও প্রভাষক আহসান টিটু প্রমূখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন