৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:২৯

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

ফকিরহাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: সরদার তানভীর মাহমুদ অনিক, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মহিতোষ রায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন প্রমুখ। এসময় বিভিন্ন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন