৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:১৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদে থাকছেন না সালাম মুর্শেদী

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২

  • শেয়ার করুন

দীর্ঘ এক যুগেরও বেশি সময় প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর পদ ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। শনিবার লিগ কমিটির সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন তিনি।

আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। একজন সফল ব্যবসায়ীও তিনি। রাজনীতি ও ব্যবসার কারণে ফুটবলে বেশি সময় দিতে পারবেন না উল্লেখ করে তিনি এই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেছেন।

সালাম মুর্শেদী বলেছেন, ‘সামনে রাজনৈতিক ব্যস্ততা বাড়বে আমার। তাই সভাপতিকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না। তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় (খুলনায়) নিয়মিত যেতে হয়। তখন সভাপতি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করবো। আমি সভাপতিকে জানিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবো।’

আপনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেছেন, ‘আমি আজকে থেকে এই দায়িত্বে আর নেই। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন