১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছায় বস্তাবন্দি অজ্ঞাত গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১

  • শেয়ার করুন

শেখ আশিকুর রহমান (বাবু): খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের কপোতাক্ষ নদের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ৯৯৯ থেকে খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে। এর আগে বস্তাবন্দি লাশটি ভাসতে দেখে ওই এলাকার সবুজ নামের এক ব্যক্তি ৯৯৯ খবর দিয়ে লাশের কথা জানান।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লাশটি বেশ কয়েকদিন আগের। লাশের বস্তার সঙ্গে কয়েকটি ইট দিয়ে আরেকটি বস্তা বাঁধা ছিল। লাশটি যেন পানিতে তলিয়ে থাকতে পারে সেজন্যই ওই ব্যবস্থা করেছে দুর্বৃত্তরা।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি বলেন, ‘মৃতদেহটি ৩০ থেকে ৩৫ বছর বয়সের কোনো যুবকের। গলায় গামছা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করতে ওই পন্থা অবলম্বন করেছে হত্যাকারীরা। ৬-৭ দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহের মুখমণ্ডলসহ বিভিন্ন অঙ্গ পচে গলে গেছে। এখন লাশটি আর চেনার মতো নেই।’

তিনি জানান, সিআইডি ও পিবিআইয়ের দুটি ক্রাইমসিন দল লাশটি পর্যবেক্ষণ করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন