২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:১৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছায় নৌবাহিনীর সাথে উদ্ধার সহায়তা প্রদানের আহবান

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : দেশের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা চলছে। লাখ লাখ মানুষ বন্যার কারণে পানি বন্দি হয়ে পরেছে। সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন এসব জেলায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং বানভাসিদের মাঝে স্বাধ্যমতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করছেন। দেশবাসির দৃষ্টি যখন ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, নোয়াখালিসহ সকল অন্যান্য জেলায়, এমন পরিস্থিতিতে খুলনার পাইকগাছা উপজেলায় নদীর বাঁধ ভেঙ্গে ১৩টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।


যেখানে বাংলাদেশ নৌবাহিনী বন্যায় দূর্গতদের মাঝে জরুরী চিকিৎসা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ অসংখ্য পানি বন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য কমান্ডার খুলনা নৌ অঞ্চল হতে প্রেরিত নৌবাহিনীর সহায়তাকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা থাকবেন।
পাইকগাছায় বন্যার্তদের উদ্ধারকার্য, শুষ্ক ও রান্না করা খাবার বিতরণ এবং জরুরী চিকিৎসা সাহায্য প্রদান এসকল কাজে বাংলাদেশ নৌবাহিনীর সাথে কেউ জরুরী উদ্ধার সহায়তা প্রদান করতে চাইলে নিম্মোক্ত নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য বলা হলো: কন্টিনজেন্ট কমান্ডার- লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ফরহাদ ০১৭৬৯৭৬৩৩৭৫ ও খুলনা কেন্দ্রস্থ অপস্ রুম অফিসার ০১৭৬৯৭৮১১১১।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন