১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছায় ইউএনও মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩

  • শেয়ার করুন

 

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ইউএনও মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, রাডুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, সোনাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস, গদাইপুর ইউপি শেখ জিয়াদুল ইসলাম জিয়া, হরিঢালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাসসহ ইলেকট্রনিক্স ও প্রিন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ইউপি সচিববৃন্দ।
উল্লেখ্য ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনাম ও দক্ষতার সহিত মমতাজ বেগম অত্র উপজেলায় কর্মরত রয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিবেশ অধিদপ্তর খুলনায় বদলির আদেশ হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন