২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৩৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছায় লবন পানি রোধে ইউএনও বরাবরে স্মারকলিপি, মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলায় বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং টেকসই সমাধানের দাবিতে মানববন্ধন, ক্যাম্পেইন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী নাগরিক সমাজ এ কর্মসূচি পালন করে।

“পাইকগাছা উপজেলার বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসই সমাধান” শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে লবণাক্ত পানির অনুপ্রবেশ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

স্মারকলিপিতে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, নদী-খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, লবণপানি প্রবেশের মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কার্যকর পানি ব্যবস্থাপনা ও মনিটরিং জোরদার, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ এবং সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিটি বাস্তবায়ন করে অগ্রগতি সংস্থার সৃজন প্রকল্প। এতে সহযোগিতা করে নেটজ বাংলাদেশ ও বিএমজেড। বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী নারীসহ সচেতন নাগরিকরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, “লবণাক্ততার এই সংকট কেবল পরিবেশগত নয়, এটি মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্বের প্রশ্ন। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়বে।”

শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন