২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:০৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছা পুলিশের খাঁচায় বরিশালের প্রতারক শান্ত!

প্রকাশিত: জুলাই ২৩, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ বিমান বাহিনীতে চাকুরি দেয়ার নামে ৫লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মনিরুজ্জামান শান্ত নামে এক প্রতারককে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।

ওসি এজাজ শফী জানান, প্রতারক শান্ত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাজলাকাঠি গ্রামের আফসার আলীর ছেলে। সে লেখা পড়ার কারনে খুলনার দৌলতপুর বিজিবি চেক পোষ্ট ২১ পদাতিক এর বিপরীত শেখ শওকত কমিশনারের বাড়ীতে থাকে।সে বিভিন্ন সময় বিমান বাহিনীর অফিস সহায়কের চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেয়। ঐ একই পদে চাকরি পাইয়ে দেবে এ চুক্তিতে পাইকগাছা উপজেলার বাইনচাপড়া গ্রামের ইউনুছ আলীর ছেলের চাকুরী বাবদ সাড়ে ৩ লাখ ও রুহুল আমিন হাওলাদারের ছেলে শাহীন বাবদ দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। পরে নানা তাল বাহানা করায় ২০ জুলাই প্রতারক শান্তকে ইউনুছের বাড়ীতে ডেকে আনা হয় কৌশলে। সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানাগেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে ৪০৬, ৪২০ ধারায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। যার নাং ৩৬, তারিখ ২২/০৭/২০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন