১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছা-কয়রায় চালু হচ্ছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক!

প্রকাশিত: জুলাই ৩, ২০২১

  • শেয়ার করুন

এ কে আজাদঃ ‘মুমূর্ষ রোগীর প্রয়োজনে হাত বাড়ালেই পাবে অক্সিজেন সেবা’ এই স্লোগান নিয়ে খুলনার পাইকগাছা-কয়রায় সংসদ সদস্যের উদ্যোগে চালু হচ্ছে ‘আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক‍’। শনিবার (০৩ জুলাই) দুপুরে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র উদ্যোগে এ জরুরি সেবা চালু করার প্রস্তুতি হিসেবে ১৬টি অক্সিজেন সিলিন্ডার পাইকগাছায় পৌঁছেছে।

মুমূর্ষ রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ৫০ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও করেছেন সংসদ আক্তারুজ্জামান বাবু ।

হটলাইনের মাধ্যমে সেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এদিকে নিজ অর্থায়নে ১৬টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রমে পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সার্বিক তত্বাবধানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে ছাত্রলীগের নেতা-কর্মীরা। হটলাইন নম্বরে ফোন করলে ছাত্রলীগের কর্মীরা মুমূর্ষ রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবেন। পর্যায়ক্রমে প্রয়োজনের তাগিদে এই কার্যক্রমে আরও অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন