২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৫৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পা ফসকে ট্রেনের নিচে পড়ে কুয়েটছাত্রের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

নামতে গিয়ে পা ফসকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর হোসেন রাহুল (২২) নামে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটিতে কাটা পড়েন তিনি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাহুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালিপাড়া নাগরবন্দর গ্রামের মৃত শাহরিয়ার নাইসের ছেলে।

ওসি আরও জানান, রাহুল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লেদার প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার রাতে আন্তঃনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসে চেপে তিনি বাড়ি আসছিলেন।

পথে ঘুমিয়ে পড়েন তিনি। শুক্রবার ভোর ৪টার দিকে ঘুম ভাঙার পর দেখেন ট্রেনটি জয়পুরহাট স্টেশন থেকে চলতে শুরু করেছে। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন