২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:৩৫

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

নির্বাচিত হলে কয়রা-পাইকগাছার মানুষের জীবনমান উন্নয়ন করব-বাপ্পী

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বিএনপি গণমানুষের দল হিসেবে রাজনীতি ও তার দৃষ্টিভঙ্গি জনবান্ধন তা জাতির সামনে পরিস্কার করেছে। আমার দলের নেতা তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেছেন। স্বাধীন রাষ্ট্র মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা।

আমাদের সংগ্রাম ছিলো শুধুমাত্র বিএনপির জন্য নয়, পুরো জাতির ভবিষ্যতের জন্য। আমরা চাই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, মুক্ত সমাজ। আর তা প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে সকলেই ভোট কেন্দ্রে যাবেন, অন্যান্যদের উৎসাহিত করুন। কারণ ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিত ও আপনাদের সরাসরি মতামতের ভিত্তিতে যোগ্য নেতা নির্বাচনের মাধ্যমে উন্নয়ন বুঝে নিন।

উঠান বৈঠকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।
২৭ জানুয়ারী (মঙ্গলবার) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালীয়া, সুতীর অফিস, সেদুর ব্রিজ অঞ্চলে একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম খোকা, মোহতাসিম বিল্লাহ, জামাল ফারুক জাফরিন, নূরুল ইসলাম খোকন, রবিউল ইসলাম, আসাদুর রহমান লিটন, আবুল কালাম কাজল, আম্মার হোসেন রাজু, আনারুল ইসলাম ডাবলু, মহরম হোসেন, সিরাজুল ইসলাম, প্রভাষক মন্জুর মোর্শেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতক্ষ কলেজের আহবায়ক মামুন হোসেন, আজিজুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, শফিকুল, জিতু, আমিরুল প্রমুখ। এদিকে রাতে উত্তর বেদকাশি মতবিনিময় করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন