২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৩২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে-জাহাঙ্গীর হেলাল

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, আমরা দেশবাসী এবং প্রবাসী ভাই-বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাই।

আমরা আশা করবো এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী খুলনা সদর থানাধীন ২৭ নং ওয়ার্ডের দোলখোলা, বনিয়াখামার, মিস্তিপাড়া, বাগমারা, লোহার গেট, হরিণটানা, বায়তুন নাজাত মসজিদ রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, দাওয়া ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাহরুল ইসলাম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, ২৭ নং ওয়ার্ডের আমীর আক্তারুজ্জামান সুমন, সেক্রেটারি আল আমিন, বিশিষ্ট সমাজ সেবক সুজায়াত আলি লস্কর, লিটন, মুরাদ হোসেন, ২৩ নং ওয়ার্ডের আমীর হুমায়ন কবির, ব্যাংকার আনিসুর রহমান, ফজলে রাব্বি, নজরুল, শিপন, রাহাত, জুয়েল, আব্দুল মালেক, রিয়াসাত আলী, পারভেজ, জুবায়ের, নাজমুস সাকিব, রাকিব, মহসিন মুন্না, আলামিন, এডভোকেট আওসাফুর রহমান, প্রভাশক জাহিদুর রহমান, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম, ইজাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন