১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪৪

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

নির্বাচন এলেই বিএনপি-জামাত নানা টালবাহানা শুরু করে : সেখ জুয়েল

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, নির্বাচন এলেই বিএনপি-জামাত নানা টালবাহানা শুরু করে, কারণ তারা জানে তাদের জনসমর্থন নেই। জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত। এরা বিদেশি প্রভুদের কাছে নালিশ করে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বিনষ্ট করতে চায়। এরা কখনো দেশের ভালো চায় না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোনো পরাশক্তি তা প্রতিহত করতে পারবে না। যদি কেউ প্রতিহত করার চেষ্টা করে তাহলে তার জবাব দেওয়া হবে। নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। খুনি, দুর্নীতিবাজ বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কোনোভাবেই তাদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে খুলনার বাসভবনে খুলনা জেলা স্বে”ছাসেবক লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাৎকালে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপিকে শুভে”ছা স্মারক প্রদান করেন খুলনা জেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। এ সময় উপ¯ি’ত ছিলেন খুলনা মহানগর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা স্বে”ছাসেবক লীগের কুমারেশ মন্ডল, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ আবু সাঈদ খান, শেখ হেলাল বাবু, স্বপন কুমার দাশ, নূর ইসলাম সরদার, মিলন, শহীদুল প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন