৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:৪৯

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের দেবহাটা উপজেলা বিএনপি ত্রাণ বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আনুলিয়া ইউনিয়নের দুর্গত ১০০টি পরিবারের মাঝে প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং সাতক্ষীরা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক হেদায়েতুল্লাহ, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা,ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা,বিএনপি নেতারা বলেন, এ ধরনের দুর্যোগে তাঁরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন