২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৩১

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮৬

প্রকাশিত: আগস্ট ২, ২০২০

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে শুক্রবার (১ আগস্ট) থেকে শনিবার (২ আগস্ট) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৮৮৬ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২২ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ৮ জন চট্টগ্রামের ৩ জন, সিলেটের ১ জন, রংপুরের ১ জন, খুলনার ৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাসায় ২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩ হাজার ১৫৪ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ৪০ হাজার ৭৪৬।

গত ২৪ ঘন্টায় মোট ৩ হাজার ২১৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৩ হাজার ৬৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫ টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩২৪ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫১ হাজার ৮০৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৩ হাজার ৮৫ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭২০ জন।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন