১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:৪৮

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন ওসি আশরাফুল

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বিশেষ অবদানের জন্য বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আশরাফুল আলম দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। শনিবার (৯ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মানে ভূষিত করেছেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি’র আয়োজনে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদাণ করা হয়। শনিবার বেলা ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে ৪৪তম বার্ষিক সাধারণ সভায় সারাদেশের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলমকে পুরষ্কারে ভূষিত করার পর মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পদক আপনার মেধা ও কাজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন।

আগামী দিনে আপনি ব্যক্তিগত জীবনে ও কর্মস্থলে নিজেকে আরো উন্নতিসাধন করবেন। আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া করি। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্মাননা পেয়ে এসএম আশরাফুল আলম বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে যে মূল্যায়ন করা আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আর এ সম্মাননা আমার আগামী দিনের পথচলা ও ভবিষ্যৎ কর্মদক্ষতা অর্জনে আরো বেশি সহায়ক হবে বলে আমি আশা করি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন