২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:৩৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে ফকিরহাটে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাকিল সরদারকে (২৫) গ্রেফতার করেছেন মডেল থানা পুলিশ। গ্রেফতার শাকিল ফকিরহাট উপজেলার জাড়িয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদাররে ছেলে।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার জাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নির্যাতিতা এক তরুণী (২১) বাদী হয়ে ফকিরহাট থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। অপর আসামি মেহেদী হাসান (২০) পলাতক রয়েছে। অন্য আসামি মেহেদী হাসান একই এলাকার শেখ মাসুমমেল হকের ছেলে।

বিষয়টি বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ইন্সপেক্টর বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৩ জানুয়ার) বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও এক বন্ধুর সঙ্গে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে যান। পরে সেখান থেকে রাত ১১টার সময় খানজাহান আলী মাজারে যান। বেড়ানো শেষে আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে তারা খুলনার দিকে রওনা দেন। এরপর তারা ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল সরদার এক তরুণীর ওড়না টেনে ধরেন। এতে ওই তরুণী ও তার বন্ধু মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও তরুণী মোটরসাইকেল থেকে নেমে যান। মোটরসাইকেলের তরুণ-তরুণীরা কোনো কিছু জানতে চাওয়ার আগইে শাকিল ও মেহেদি তাদের মারধর করতে থাকেন।

একর্পযায়ে শাকিল ও মেহেদি ওই তরুণীদের র্পাশ্বর্বতী স্বপন দেবনাথের চায়ের দোকানের ভিতর নিয়ে যান। একজনকে চায়ের দোকানের বেঞ্চের ওপর এবং অন্যজনকে পার্শ্ববর্তী প্রশান্ত ব্যানার্জীর দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণকারীরা দুই তরুণী ও তরুণীদের পার্শবর্তী জাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নামিয়ে সেখানে আবারও ধর্ষণ করে। এসময় তরুণীদের সঙ্গে থাকা এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়। শাকিল ও মেহেদি তরুণ-তরুণীদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনার কথা কাউকে না বলার জন্য ভয়ভীতি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এর মধ্যে আগে পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পরে রোববার (১৪ জানুয়ারি) বাড়ি থেকে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

এদিকে, সংগঠন বহিভূত ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারকে শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়ন্ত কুমার দাশ। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেল কলজে হাসপাতালে তাদের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাকিল সরদার নামের একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) শাকিল সরদারকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। অপর আসামি মেহেদি হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন