১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

দীর্ঘ ধারাবাহিক নাটক নিয়ে ফিরলেন ইউসুফ রাতুল

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

  • শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক: করোনাভাইরাস প্রাদুর্ভাবে ঘরবন্দী বা লকডাউন থেকে ফিরে এবার দীর্ঘ ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন মডেল, অভিনেতা ও নৃত্য শিল্পী ইউসুফ রাতুল | আদিত্য জনির পরিচালনায় মাঈনুল হাসান খোকন এর ধারাবাহিক নাটক ‌’দাদো’ নাটকে চমৎকার একটি চরিত্রে দেখা যাবে ইউসুফ রাতুলকে। তার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও সায়মা রুশা। নাটকটি নাগরিক টিভিতে প্রচারিত হবে। নাটকটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু না বলা গেলেও ব্যতিক্রম গল্প খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও ঈদের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইউসুফ রাতুল ।অনেক গুলো মিউজিক্যাল ফিল্মের কাজ করেছেন ইতিমধ্যে। মডেল হয়ে কাজ করেছেন আকাশ সেন, কাজী শুভ, আকাশ মাহমুদসহ জনপ্রিয় সব সংগীত শিল্পীদের সঙ্গে।সম্প্রতি সিলেট জাফলং ও সুনামগঞ্জে শুটিং করে ঢাকায় ফিরেছেন | তারপর ঈদের অনেকগুলো ড্রেসের ফটোশুটের কাজ করছেন। এরমধ্যে আড়ং পাঞ্জাবি, আল মদিনা পাঞ্জাবি, বাঁধন পাঞ্জাবি, সুমু লেদার সেলাই বাড়ি অন্যতম।

ঈদের কাজ সামনে এখনও রয়েছে বলে জানালেন তিনি, এই মূহুর্তে ইউসুফ রাতুল সকলের ভালোবাসা ও দোয়া কামনা করছেন। যেন সুস্থ থাকতে পারি |

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন