৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:৪১

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

দাকোপে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: মে ৩০, ২০২৫

  • শেয়ার করুন

দাকোপ প্রতিনিধি : দাকোপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দিনব্যাপি বিভিন্ন কর্মসুচীর মধ্যে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, জোহর বাদ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক দীপক সরদার, বেনী মাধব বিশ^াস, গাজী জাহাঙ্গীর আলম, মোঃ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদাউস, কামরুল ইসলাম টুকু, মহিদুল হাওলাদার, এস এম ফয়সাল হোসেন, ইমরান হোসেন, হাফিজুর রহমান, মোঃ মহিবুর রহমান, গাজী আরশাফ, আঃ রহিম তালুকদার, রউফ সরদার, মউজ উদ্দিন সরদার, ঈছা সানা, গোলাম কাদের, আরিফ বিশ^াস, শহিদুল মোল্ল্যা, হালিম হাওলাদার, বাবু হাওলাদার, মনিরুল ইসলাম খান, সুদাম রায়। অন্যান্যের মধ্যে বক্ততা করেন বিএনপি নেতা মানস গোলদার, তরিকুল ইসলাম নান্নু, সুব্রত রায়, জাকির শেখ, সাত্তার সরদার, মাসুদ আহম্মেদ, হাবিবুল্লাহ গাজী, সঞ্জয় সাহা, শফিকুল ইসলাম মোল্ল্যা, আজিম হাওলাদার, মিনারুল ইসলাম, শাহাবুদ্দিন গাজী, মাজেদুল ইসলাম, আমল গোলদার, দেলোয়ার হোসেন, সুমন কাজী, কৌশল্যা রায়, মনজিলা বেগম, জি এম রুম্মন, ইয়াসিন শেখ প্রমুখ। সভায় শেষে একটি শোক র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন