২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:২২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

তালার ভেজাল দুগ্ধ উৎপাদনকারী প্রশান্ত ঘোষ আবারো ভোক্তা অধিদপ্তরের জালে

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪

  • শেয়ার করুন

এসএম বাচ্চু, তালা : তালার আলোচিত প্রশান্ত কুমার ঘোষ কে আবার ও ভেজাল দুধ উৎপাদন করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে তালার জেয়ালা গ্রামের কালিপদ ঘোষর ছেলে ও তালা দুগ্ধ উৎপাদানকারী সমবায় সমিতির সভাপতি।
বুধবার(২৭ মার্চ) বেলা১১ টার দিকে তালা উপজেলার শেখেরহাট বাজার সংলগ্ন ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা ও খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কতৃপক্ষের একটি যৌথ টিম। অভিযানে ১ টি পিকআপ ভ্যানে থাকা ৩২ টি দুধের ক্যানে তল্লাশী পরিচালনা করলে ১২ শত লিটার গ্লুকোজ মেশানো ভেজাল দুধ উদ্ধার করা হয়। এসময় উক্ত দুধের মালিক প্রশান্ত ঘোষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশান্ত কুমার ঘোষ তালা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির তালার সভাপতি এবং জেয়ালা পূর্বপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক নাজমুল হাসান, খুলনা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব,খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান,ডুমুরিয়া স্যানিটারী ইন্সেপেক্টর সুখেন্দ্র কুমার সহ সাতক্ষীরা জেলা পুলিশ ও খুলনার আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, আমরা অভিযান পরিচালনা করে ৩২টি ক্যানে ১২ শত লিটার দুধ পরীক্ষা করে দুধে গ্লুকোজের উপস্থিতি পেয়েছি,যার কারণে দুধের মালিক প্রশান্ত ঘোষকে ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে এবং আটককৃত দুধগুলো ডুমুরিয়া এবং খুলনার বিভিন্ন এতিমখানায় বিলি বন্টন করা হয়েছে।
উল্লেখ্য গত ২২ সালের ৬ সেপ্টেম্বর এই আলোচিত প্রশান্ত ঘোষ ৯ শত কেজি ভেজাল দুধ ও সাড়ে ৩ শত কেজি জেলী সহ ভোক্তা অধিদপ্তরের হাতে আটক হলে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস ৬ মাসের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা করেন প্রশান্ত ঘোষকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন