২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:৫৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ সেলিম হোসেন তালা : সাতক্ষীরার তালায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যালির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ বিশ্বাস এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হাজিরা খাতুন , আর এম ও ডাঃ খালিদ হাসান নয়ন, ডাঃ সাকিব, ডাঃ রাকিবুর রহমান,সুশিলন প্রতিনিধি। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।
এবারের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয়— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।
বক্তারা বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মানুষকে পুষ্টিগুণ সম্পন্ন দেশীয় খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মসূচি বাস্তবায়নে ইউনিসেফ (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেভ দ্য চিলড্রেন এবং গেইন (GAIN) সহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সহযোগিতা প্রদান করছে।
সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন পুষ্টি প্রদর্শনী এবং পরামর্শমূলক ক্যাম্পেইন পরিচালিত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন