২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৫৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ডুমুরিয়ায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় পাইকগাছার এক শিক্ষক নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় পাইকগাছার বোহারানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনাদি সরকার (৪০)সড়ক দূর্ঘটনায় নিয়ত হয়েছেন। তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মটর সাইকেল যোগে খুলনায় যাওয়ার পথে ডুমুরিয়ার মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সে উপজেলার রাড়ুলি গ্রামের হরিদাস সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, পাইকগাছার রাড়ুলি এলাকার হরিদাস সরকারের ছেলে স্কুল শিক্ষক অনাদি সরকার মোটর-সাইকেল (যার নং খুলনা হ ১১-৬৮৬৮) যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। প্রাথমিক ভাবে জানা গেছে, শ্যালো মেশিন চালিত একটি আলম সাধু’র ধাক্কায় মোটর সাইকেলসহ তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। আর এতেই তিনি প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একটি মরদেহ রাস্তার ওপর পড়ে আছে। পাশে একটি মোটর সাইকেলও ফেলানো আছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, একটি আলম সাধু’র সাথে ধাক্কায় এ দুর্ঘটনাটি হয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। একই সাথে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন