২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৪৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ডুমুরিয়ার আরশনগরে ছাদ থেকে পড়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: মে ৯, ২০২১

  • শেয়ার করুন

শেখ আব্দুল মজিদ, চুকনগরঃ ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামে ছাদ থেকে পড়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৮ মে) ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গিয়েছেন। একমাত্র সন্তান মেহেদি হাসান প্রিন্স পেশায় প্রকৌশলী। তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
আতিয়ার রহমান ১৯৬৮ সালে সরকারি বি এল কলেজ থেকে বিএ পাস করেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার হিসাবে কাজ করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যান। তিনি অধিকাংশ সময় ঢাকার বাড়িতে সন্তানের সঙ্গে বসবাস করতেন। করোনার কারণে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানান, শনিবার (৮মে) দুপুরে মুক্তিযোদ্ধা আতিয়ার
রহমান মোড়ল উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামে নিজ বাড়ির বিল্ডিংয়ের ছাদ পরিস্কার করার জন্য বাঁশের মই লাগিয়ে উপরে
ওঠার সময় অসাবধানতাবশতঃ পা ফসকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা সার্জিক্যাল ক্লিনিক-এ চিকিৎসার জন্য নিয়ে যান। দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার (৯মে) সকালে নিজ বাড়ির আঙ্গিনায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ ও অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধার মরদেহকে
জাতীয় পতাকায় ঢেকে দিয়ে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের মরদেহ
পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন