২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:১৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ডুমুরিয়ায় পুকুরে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনা ডুমুরিয়ার ফুলজান্নেসা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার ছাত্র মোঃ মাশরাফির (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে মাদ্রাসার পুকুরে ওই ছাত্রের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মরদেহটি উদ্ধার হয় শনিবার ১৭ই সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে।পারিবারিক ও মাদ্রাসা সুত্রে জানা যায় উপজেলার নোয়াকাটি গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে মাশরাফি(১২)ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদ্রাসায় মাওলানা বিভাগে পড়ালেখা করতো।
ছেলেটি গতকাল শুক্রবার বিকাল আনুমানিক ৩টায় মাদ্রাসা ছুটির পরে সবাই নিজ বাড়ি চলে যায়, কিন্তু মাশরাফি বাড়িতে না গেলে তার বাবা মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাকে খুঁজে পায় নাই।
পরবর্তীতে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদ্রাসার পুকুরে মাশরাফির লাশ ভাসতে দেখে, মাদ্রাসা কতৃপক্ষ উদ্ধার করে।এসময় মৃত্যু মাশরাফির নাক দিয়ে রক্ত ঝরছিলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন