প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬

ফরিদুল ইসলাম খান, ডুমুরিয়া : খুলনা ডুমুরিয়ায় ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বৈজ্ঞানিক পদ্ধতিতে টেকসই মাছ উৎপাদন মৎস্যচাষী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল সকাল ১০ টায় অরণ্য ইকো পার্ক লবণচর, খুলনা তিন জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট বিশিষ্ট আশিজন মৎস্যচাষী নিয়ে এই সেমিনার অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন কিংকর হালদার, ব্র্যাক, রিজিওনাল সেলস ম্যানেজার (সাউথ ওয়েস্ট) মোঃ রাকিব আহমেদ সংঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃবদরুজ্জামান, খুলনা বিভাগীয় মৎস্য কর্মকর্তা।সেলিম সুলতান মৎস্য কর্মকর্তা, বটিয়াঘাটা উপজেলা।
মোঃ মনিরুজ্জামান মনির প্রজেক্ট ম্যানেজার মাগুরা। মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সেলস অফিসার, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ। মোঃ আসিফ হাসান,সেলস অফিসার। মোঃ বিপ্ল হোসেন, সেলস অফিসার। এছাড়া ৮০ জন মৎস্যচাষীদের ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ কর্তৃক প্রশিক্ষণ ও কর্মশালার উপর সনদ প্রদান করা হয় ও লটারি বিজিতদের পুরষ্কার করা হয়।