২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:৩৫

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

ডুমুরিয়া-ফুলতলাকে আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো-লবি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : আমি আমৃত্যু আপনাদের সেবায় কাজ করে যেতে চাই। আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই। বিএনপি আমাকে সব কিছু দিয়েছে। আর বিএনপি শক্তিশালী হয়েছে জনসাধারণের ভালোবাসায়। প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ মানুষের দল হিসেবে সব সময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরে সামনে অগ্রসর হয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দল হচ্ছে বিএনপি।

দেশের সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ এসেছে ভোট দেয়ার। ডুমুরিয়া ফুলতলার প্রতিটি অঞ্চলে ধানের শীষের জন¯্রােত বহমান রয়েছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে এই অঞ্চলের জনসাধারণ ভোট অধিকার প্রয়োগ করবে। আমি এই অবহেলিত অঞ্চলের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আধুনিক ডুমুরিয়া-ফুলতলা গড়ে তুলতে চাই।

বুধবার ডুমুরিয়ার সাহস ইউনিয়নে ধানের শীষ প্রতিকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন ।

তিনি বলেন, আমাদের দলে প্রতিযোগিতা রয়েছে, তবে প্রতিহিংসা নেই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নে সবাই এক হয়ে ধানের শীষকে হৃদয়ে ধারণ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক বিএনপির নেতা ওমর আকুন্জি, শিক্ষক অশিত কুমার রায়, মোঃ কবির হোসেন, মোঃ লিটন, যুবনেতা আব্দুল্লাহ হেল কাফি, আলি আক্কাস, সজিব, বিএনপির নেতা এডভোকেট মমিনুর‌ রহমান নয়ন, ডাঃ অনুপ কুমার বিশ্বাস, বিএনপির নেতা মোঃ শাহজাহান জমাদার, প্রবিধি নেতা এ এম জহুরুল ইসলাম, কলেজ শিক্ষক বিএনপির নেতা আবুল হালিম ঢালী, কৃষক নেতা ‌মোঃআতিয়ার রহমান, মাগুরা গোনা ইউনিয়ন বিএনপির ‌শোভনা ইউনিয়ন বিএনপির উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক নেতা শেখ মতিয়ার রহমান, সাংবাদিক বিএনপির নেতা শেখ মাহতাব হোসেন, রুহুল আমিন, শেখ আতাউর রহমান, এফ এম শাহজাহান, বিএনপির নেতা ‌সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ মোড়ল প্রমুখ।

পরবর্তী বিভিন্ন পথসভায় আলি আসগার লবি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলা মানুষের সাথে আমার আতœার সম্পর্ক দীর্ঘদিনের। আমি আমার সর্বোচ্চ চেষ্টায় আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের কথা গুলো মনযোগ সহকারে শুনছি কারো ভাই ও কারো সন্তান হিসেবে। আপনারা ১২ ফেব্রুয়ারী আপনার মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে প্রদান করে আমাকে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। দলের দেয়া আমানত ও আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে আজীবন কাজ করবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন