৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:০৪

শিরোনাম
যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন

ডাক্তার তারিমের ডায়গনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা ডাক্তার ইউনুস খান তারিমের মালিকানাধীন খুলনার ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেবা প্রদান করে আসছে। ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে বিষয়টি ধরা পড়ায় গুণতে হয়েছে এক লাখ টাকা জরিমানা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডায়গনস্টিক সেন্টার ছাড়াও বগুড়া সুইটসকেও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা প্রদান করে আসছিলো এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বিকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় একলাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার বগুড়া সুইটসকে উৎপাদিত দইয়ের মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মুল্য উল্লেখ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেয় হয় বলেও জানান এই কর্মকর্তা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন