২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪৭

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য ‘হ্যাঁ’ভোট দিতে হবে-জাহাঙ্গীর হেলাল

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্খী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি, একসঙ্গে দু’টি ভোট দিতে হবে। গণভোট আর সাধারণ নির্বাচন। আমি বলব, গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে।

জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।”

শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-২ আসনের ১৭, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বাশতলা, ইসলামাবাদ, বানরগাতি, মেঠেরপুল, বসুপাড়া, টিএসসি, বিহারী কলোনীর মোড়, আমতলা, শেরে বাংলা রোড, বরকাতিয়া, সোনাডাঙ্গা, হাফিজনগর, আল ফারুক সোসাইটি এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ২৬ নং ওয়ার্ডের আমীর মাওলানা ছফির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, মাস্টার এনায়েত আলী, ব্যাংকার আরিফ মোল্লা, মাহবুবুর রহমান, রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান, বেলাল হোসেন, রুম্মান তালুকদার, শাহ আলম, শামীম হাসান, টুটুল, জিন্নাত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা-২ আসনের এই এমপি প্রার্থী দখলদার, চাঁদাবাজ ও মাদক কারবারিদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘যারা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতে মাদক ব্যবসার লাভের ভাগ নেয়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’ তিনি বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি ধাপ অতিক্রম করেছি। ২০২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে আমরা সামনে এগিয়ে যাব, নাকি আবার পেছনের দিকে ফিরে যাব। আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব, নাকি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব—এই নির্বাচনই তার ফয়সালা দেবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন