৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৪০

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

ছোট শিশু আফরোজার পাশে দাঁড়ালো “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩

  • শেয়ার করুন

বেনাপোল প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের মনমথপুর গ্রামের মোঃ বায়েজিদ এর ৩ মাসের শিশুর জন্য গুড়ো দুধ কিনে দিলো চৌগাছার অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই শিশুর খাদ্য গুঁড়ো দুধ প্রদান করা হয়।

জানা বায়েজিদ এর ৩ মাসের শিশু মায়ের বুকের দুধ না থাকায় দুধ কিনতে হয়। বায়েজিদ পেশায় একজন দিনমজুর। তার দৈনিক রোজগারের টাকায় কোনো রকম সংসার চলছিল, খুব কষ্টে জীবনযাপন করেন। তাই তার ৩ মাসের শিশুটি মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়াই, দুধ কিনে খাওয়াইতে হিমশিম খাচ্ছিলেন। এমতাবস্থায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”র কাছে সাহায্যের আবেদন করলে সংগঠনটি এই মানবতার হাত বাড়িয়ে দেয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ, সহ-সভাপতি কবির হোসেন সোহেল,শাহিন কবির, রাকিব হোসেন, শাহরিয়ার ফিজ, রাসেল হোসেন, কায়েম হোসেন, মাসুদ রানা, তারেক রহমান, রনি সহ-প্রমুখ।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন