১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:৫৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০

  • শেয়ার করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার সন্ধ্যায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, গোবিন্দপুর গ্রামের মৃত হিপাত মোল্লার ছেলে ইয়ার আলী (৫০) ও তার স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল জানান, রবিবার সারাদিন ইয়ার আলী দম্পতিকে বাইরে দেখতে না পেয়ে সন্ধ্যায় ঘরের জানালা দিয়ে তাদের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে শনিবার রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে ভেতরে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনার আলামত সংগ্রহ চলছে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন