৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৪৬

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৯, ২০২১

  • শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ মল্লিক ওরফে আরিফ (৫০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আব্দুল লতিফ মল্লিক চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত গোলাম নবী মল্লিকের ছেলে। আজ শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা রেলগেটের ২০০ গজ উত্তরে ১৩/৯৩ পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা স্টেশন রোডে আব্দুল লতিফ মল্লিকের মুদিখানার দোকান আছে। সকালে তিনি দোকান খুলে আবার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের নিচে পড়ে নিহত হন। তার মাথা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নরেশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থকায় ময়নাতদন্ত ছাড়াই তার দাফন হবে। এ জন্য একটি অপমৃত্যু মামলা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন