২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:৪১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

চিতলমারীতে ২৮ টি পরিবার পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ এপ্রিল ২০২২ রোজ সোমবার সকাল ১০টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের আলোচ্যবিষয়ঃ মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সবার জন্য বাসস্থান, ”কেহ গৃহহীন ও ভূমিহীন থাকবেনা”এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্বদিচ্ছায় সারাদেশে একযোগে ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আগামী ২৬ এপ্রিল ২০২২ সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২শতক জমিসহ সেমিপাকা গৃহ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। চিতলমারী উপজেলায় সর্বমোট ৪৪১জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ১৭ জন ২য় পর্যায়ে ৫০ জনের অনুকুলে গৃহ বরাদ্দ প্রদান করা হয়। ৩য় পর্যায়ে আগামীকাল ব্রজ বালার ১টি, বড়বাড়িয়ার দলুয়াগুনিতে ১৫ টি এবং শিবপুরের ত্রীপল্লিতে ১২টি মোট ২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করবেন। চিতলমারী উপজেলায় এপর্যন্ত সর্বমোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ১৯৪টি। অবশিষ্ট ২৪৭জনের গৃহ বরাদ্দের অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সারাদেশের ন্যায় উক্ত গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা,জান্নাতুল আফরোজ স্বর্ণা সহকারী কমিশনার ভূমি,জনাব বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, ডাঃ মামুন হাসান,ইউপি চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন