১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৫৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

ঘূর্ণিঝড় ইয়াস গভীর নিম্নচাপে পরিণত, থাকছে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: মে ২৭, ২০২১

  • শেয়ার করুন

ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উপকূল অতিক্রম শেষ করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এটি উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করেছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে এবং একইসঙ্গে জোয়ারের পানি ২ থেকে ৪ ফুট বেশি হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আগের মতোই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সতর্ক বার্তায় বলা হয়, ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। এ জন্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলায় এবং এর আশপাশের দ্বীপ ও চরগুলোতে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে এসব এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ারের শঙ্কা আছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন