১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:০৫

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনায় সমতার সমাজ গড়তে করণীয় শীর্ষক বিশেষ আড্ডা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

‘সমতার সমাজ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক বিশেষ আড্ডা অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অ্যামেরিকান কর্ণার খুলনাতে অনুষ্ঠিত হয়েছে।
শিশু আঙিনা এর সাধারণ সম্পাদক ও লিঙ্গ সমতা বিষয়ে লরা ডব্লিউ বুশ অ্যাওয়ার্ড প্রাপ্ত জেন্ডার স্পেশালিষ্ট মাহমুদা রহমান খান এই আড্ডার প্রধান সেশন পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। গার্লস ক্লাব ( American Corner Khulna ) এবং WITH SHE এর যৌথ আয়োজনে Women’s Equality Adda সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা জেলা এর সম্মানিত উপ-পরিচালক জনাব হাসনা হেনা। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কর্ণার কো-অর্ডিনেটর শেখ মোঃ শাহাবুদ্দিন।
আড্ডা – আলোচনায় সমতার সমাজ গড়তে কি করণীয় এ বিষয়ে এই আয়োজনে বিভিন্ন পেশা ও পরিচয়ের প্রায় ৫০ জন অংশগ্রহণকারী যুক্ত ছিলেন। সেশন, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন শেষে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ব্যান্ড “সহজ মানুষ”। পুরো সেশন সমন্বয় করেন উইথ শি এর প্রতিষ্ঠাতা সদস্য জুবায়ের হাসান সৈকত।

এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উইথ শি এর প্রতিষ্ঠাতা সদস্য, সংগঠক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেরা ৫ জন অংশগ্রহণকারীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন