২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:০৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় যুবলীগ নেতা শহীদ আলী সড়ক দূর্ঘটনায় নিহত

প্রকাশিত: জুন ২৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম- আহবায়ক শেখ শহীদ আলী (৩৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) ভোরে দিনাজপুর থেকে খুলনায় আসার পথে ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষে  ঘটনাস্থানে তার মৃত্যু হয়।

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমের ব্যবসা করা যায় কিনা সেজন্য ভাড়াই চালিত পিকআপ নিয়ে শহীদ আলী দিনাজপুর গেছিলো। ওর চাচা শুক্রবার করোনা ভাইরাসে মারা গেছেন শুনে দিনাজপুর থেকে খুলনায় উদ্দ্যেশে রওনা দেন। পথিমধ্যে ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক বেঁচে গেলেও শহীদ আলী ঘটনাস্থানে মারা যায়। শহীদ আলীর দুই ছেলে রয়েছে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে  এসেছে।

পলাশ জানান, মরদেহ আনতে শহীদ আলীর বড় বোন ঈশ্বরদীর উদ্দ্যেশে রওনা দিয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন