২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:২৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার ৭১ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ৭৩, উপসর্গে দুইজনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৫, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭১ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটে ১ জন এবং সাতক্ষীরায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৩৫ জন।

শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ১৬০টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৭৩ টি। যার মধ্যে ৭১ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও ১ জন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বাগেরহাটে ও সাতক্ষীরায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপস্বর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা বয়রা এলাকার খাদিজা বেগম (৫৫), শনিবার সন্ধ্যা ৬টার দিকে আড়ংঘাটা গাইকুর গ্রামের কামরুল ইসলাম (৭০)। দু’জনেরই কাশি, জ্বর শ্বাসকষ্ট উপসর্গ ছিল। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২৪৩৫ জন, যার মধ্যে মারা গেছে ৩০ জন, সু্স্থ্য হয়েছেন ৪৪৮ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন