২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৩৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার ২ হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার: খুলনার ২টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন রয়েছে।
আর এর আগে শুক্রবার (৬ আগস্ট) খুলনার ৮ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার আড়ংঘাটার বেবী রহমান (৫৭), বটিয়াঘাটার সাবিরা বেগম (৭০), কয়রার সুনীল (৫০), বিনীতা (৫৪), দিঘলিয়ার শিউলী বেগম (৩৬), খালিশপুরের আব্দুল মালেক (৪০) এবং নড়াইল সদরের নার্গিস কামাল (৫০)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে খুলনার সোনাডাঙ্গার আমেনা খাতুন (৪১), ও নড়াইলের এরিনা বেগম (৪৬) নামে ২ রোগী মারা গেছেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন