২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৪০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৯

প্রকাশিত: জুলাই ১২, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে গত চব্বিশ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থান থেকে নয় মাদকবিক্রেতাকে গ্রেফতারা করেছে।  গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোঃ নগরীর খানজাহান আলী সড়কের শেখ আশরাফ হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী শেখ তওহীদ হোসেন(১৯) ও সৈয়দ আব্দুর রশিদের পুত্র আবু হাসান (২১), ৭২, গগণবাবু রোডের বাসিন্দা কাজী মাহমুদ আলমের পুত্র কাজী আফসান মাহামুদ পার্থ (২২), সাতক্ষীরা কালিগঞ্জ সনাতন কাঠী গ্রামের মোঃ গফফার গাজীর পুত্র  মোঃ বিল্লাল গাজী(৩৬) ও খুপদিপুর গ্রামের এলাহী বক্স সানার পুত্র মোঃ ইলিয়াছ সানা(২৪), খালিশপুর প্লাটিনাম জুট মিলের ০২ নং গেট এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ তরিকুল ইসলাম বায়েজিত (২৭), শিরোমনি পূর্বপাড়ার মোঃ ইয়াহিয়া খানের পুত্র খান মেহেদী হাসান ওরফে শুভ (১৯), খালিশপুর নয়াবাটি রেলক্রস রোডের মোঃ নজরুল ইসলামের পুত্র  মোঃ আশিকুর জামান আশিক (১৮) ও হাউজিং নতুন কলোনীর মোঃ ইমনের পুত্র  মোঃ রিয়াদ হোসেন (১৭)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৫৫ গ্রাম গাঁজা এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন