২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:৫৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় প্রকাশ্য দিবালোকে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল পোনে ১১টার দিকে নগরীর কাশেম সড়কের নুর মোহাম্মাদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সোনাখাল গ্রামের বাসিন্দা ওবাইদুলের ছেলে। ইয়াছিন তার মামার সঙ্গে খুলনা নগরীর পশ্চিমবানিয়া খামার এলাকার জিন্নাত ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন নগরীর সান্ধ্য বাজারে মাছ বিক্রি করতেন। শুক্রবার তিনি বাজারের যেতেন না। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। সকালে তিনি কাশেম সড়কে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় ১০/১২ জন দুর্বৃত্ত তার ওপর আক্রমণ করে। এসময় তারা ধারালো অস্ত্রদিয়ে ইয়াছিনকে কুপিয়ে আহত করে ইজিবাইকে করে গল্লামারীর দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইয়াছিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, দুর্বৃত্তরা কি কারণে ইয়াছিনকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন