২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:২৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় ‘বন্ধু সমাজ এসএসসি ৯৩’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

​দিঘলিয়া প্রতিনিধি : খুলনায় ‘বন্ধু সমাজ এসএসসি ৯৩’-এর উদ্যোগে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বন্ধু আড্ডা ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি। পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু সমাজ ৯৩-এর অ্যাডমিন ইসমাইল হোসেন বাবু, রুহুল আমিন সাজু, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শাম্মী আক্তার, শেখ শামীমুল ইসলাম ও নেওয়াজ মাহমুদ।

মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন শিউলি, পেয়ারা, বিউটি পারভীন, মো. ইব্রাহিম শেখ, মাস্টার রেজাউল ও এম কে সুলতানা।

​সংগঠনের উপদেষ্টা তাহেরা খাতুন আপেল বিশ্বাস ও মোহাম্মদ আলী সানির সার্বিক ব্যবস্থাপনায় এবং অনলাইনে যুক্ত হয়ে ইসমাইল হোসেন বাবুর তত্ত্বাবধানে বিকেলে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাম্মী আক্তার। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রর মাধ্যমে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন