২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ২৩ জানুয়ারি ২০২৫ : খুলনার খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় অভিযান চালিয়ে ২২৭ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে নৌবাহিনী।
গত বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ পারভেজ এবং মোঃ শহিদুল ইসলাম।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৩ টার দিকে খুলনার খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মাদক উদ্ধার বিষয়ক একটি অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় মাদক ও ইয়াবা ব্যবসায়ী মোঃ পারভেজ এবং মোঃ শহিদুল ইসলামকে আলমনগর বাজারের সন্নিকটে গাবতলা থেকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে খালিশপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরাও অংশগ্রহণ করে।
বর্ণিত মাদক ব্যবসায়ীদেরকে আটক করার ফলে উক্ত এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং বর্ণিত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন