২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৪৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় নারী পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: নারী ও পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন বিষয়ে খুলনা শহরে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩ টায় নগরীতে নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রচলিত ভুল ধারণাগুলো চিহ্নিত করা হয়। পরে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, তরুণ প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের সদস্য, সাংবাদিক, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারী-পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠায় অন্যতম বাঁধা আমাদের মধ্যে থাকা স্টেরিওটাইপগুলো। আমরা ভীষণ রকমের সব সামাজিক সমস্যায় ডুবে আছি। আমাদের তরুণ প্রজন্মকে (জেন-জি) এগিয়ে আসতে হবে এই সমস্যাগুলো দূর করতে, স্টেরিওটাইপ ভাঙতে। তারা কাজ করুক, আমরা আছি তাদের পাশে।”

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা বলেন, “আমাদের নৈতিকতা বৃদ্ধিতে জোর দিতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সহজ শুনালেও খুব কঠিন কাজ এগুলো। পরিবর্তন হচ্ছে না, তবে করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে।”

যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইনস্ট্রাকটর মো. মনিরুজ্জামান তরুণদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কাজ ও কাজের আগ্রহ আমদের জন্য অনেক অনুপ্রেরণার। কমিউনিটিতে কাজ করতে গিয়ে আপনারা যে সমস্যাগুলোর মোকাবিলা করেন, সেগুলো অনেক বড় বাধা। আমরা যুব উন্নয়ন অধিদপ্তর আপনাদের সহযোগিতায় পাশে আছি। আমাদেরকে জানাবেন আপনারা।

সভায় উপস্থিত স্থানীয় তরুণ প্রতিনিধিরা তাদের কমিউনিটিতে বিদ্যমান সমস্যগুলোকে তুলে ধরেন সভায় এবং সমস্যা সমাধানের কৌশল তুলে ধরেন। বেতন বৈষম্য, নারী কাজের আগ্রহে বাঁধা, ঝুঁকিপূর্ণ সব কাজ পুরুষদের দিয়ে করানো, নারীদের দ্রুত বিয়ে দেওয়ার মানসিকতা, ছেলে সন্তানদের অগ্রাধিকারসহ নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। এসব সমস্যা সমাধানে যৌথ অ্যাডভোকেসির ওপর গুরুত্ব দেন তারা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত তরুণরা সমাজের নানা শৃঙ্খল ভাঙতে বিদ্যমান স্টেরিওটাইপগুলো দূর করার জন্য সকলকে আহ্বান জানান। পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থামূহকে তরুণদের নানা উদ্যোগে সহযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর কর্মীরা।

নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে যৌথভাবে বাস্তবায়ন করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তনের লক্ষ্যে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠন, মিডিয়া, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে কাজ করছে প্রকল্পটি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন