২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:০৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় করোনায় দু’জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ও দুপুরে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. শেখ আখতারুজ্জামানের মেয়ে ঐশী বিনতে জামান (৩২) ও লকপুর গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিএমডি ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেনের মা নুরজাহান বেগম (১০৪)।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় ঐশী মারা যান। মরহুমার স্বামী ডা. শাহারিয়ার জামান খুলনা আই হাসপাতালের সহকারী পরিচালক।

শেখ আখতারুজ্জামান বলেন, গত ৩০ জুন করোনা শনাক্ত হলেও আমার মেয়ের কোনো উপসর্গই ছিল না। গত ৪ জুলাই রাতে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার (৬ জুলাই) একটু শ্বাসকষ্ট শুরু হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়েছে।

অপরদিকে মহানগরের ফর্টিস এসকর্টস কার্ডিয়াক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মারা যান।

হাসপাতালের অ্যামডিন অফিসার রুবেল শেখ বাংলানিউজকে বলেন, নুরজাহানের করোনার উপসর্গ ছিল। আমরা ভিআইপি রোগী হিসেবে তার প্রাথমিক চিকিৎসা শুরু করি। পরে নমুনা সংগ্রহ করে পজিটিভ রিপোর্ট আসে। পজিটিভ আসার পর আমরা তাকে করোনা হাসপাতালে নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তার শারীরিক অবস্থা নেওয়ার মতো ছিল না। এরমধ্যেই তিনি মঙ্গলবার সকালে মারা যান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন