১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:২৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে খুলনায় নারী উদ্যোক্তাদের মাঝে মূলধন হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় খুলনা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘ওমেন ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট (WEE) প্রজেক্ট’ এর আওতায় ‘মূলধনের সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে বাছাইকৃত নারী উদ্যোক্তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মণ্ডল। পরে স্বাগত বক্তব্য দেন খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২-এর ম্যানেজার সুরভী বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্তমানে নারীরা শুধু সংসার পরিচালনায় নয়, ঘরে বসেই বিভিন্ন ধরনের উৎপাদন ও ব্যবসার মাধ্যমে পরিবারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অনেক নারী উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র মূলধনের অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। এ বাস্তবতায় ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ওমেন ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট (WEE) প্রজেক্ট-এর আওতায় খুলনা নগরীর ৬০০ নারী উদ্যোক্তার মাঝে পর্যায়ক্রমে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। অর্থের পরিমাণ তুলনামূলকভাবে ছোট হলেও এটি নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সুফল শুধু উদ্যোক্তারাই নয়, অন্তত ৬০০টি পরিবার প্রত্যক্ষভাবে ভোগ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কাওছেদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, ইকবাল হোসেন মিজান, রফিকুল ইসলাম শুকুর, মুন্সি আব্দুর রব, শাম্মি চৌধুরী মলি, মো. জামাল হোসেন, শাহজাহান আলী, জহির উদ্দিন লিটন, মেহেদী হাসান বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ এবং পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। মূলধন সহায়তার পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন