১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২৯, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আওতাধীন খুলনা শহর এরিয়া প্রোগ্রাম এ কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার (২৯ মে) নগরীর সিএসএস আভা সেন্টারে খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে খুলনা, রাজশাহী ও বরিশালের ক্লাস্টার, ফিল্ড অপারেশন এর ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও’র সমাপনী বক্তব্যের মাধ্যমে এ কর্মশালার সমপ্তি ঘটে। এদিন সকাল ৯ টায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, এলাকার নেতৃবৃন্দ, অভিভাবক, যুব ও শিশু প্রতিনিধিগণ, ৫টি গ্রুপে বিভক্ত হয়ে নগরীর ৩১টি ওয়ার্ডের শিশুদের কল্যানে বাঁধার দিকগুলো লিপিবদ্ধ করেন এবং তার মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি অংশগ্রহনকারীরা ভোটের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়নে আলোচনা করেন। ছোট ছোট সেশনের মাধ্যমে তারা এ কাজগুলি সম্পাদন করেন। এছাড়াও কর্মশালার বিষয়বস্তু নিয়ে সমাপনীর পূর্ব মূহুর্তে অংশগ্রহণকারীরা তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন।
এর আগে গত বুধবার খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত এ কর্মশালার উদ্বোধন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন